মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী
রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়ার নির্বাচনী প্রচার শুরু

রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়ার নির্বাচনী প্রচার শুরু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শুক্রবার (৭ নভেম্বর) সকালে রূপগঞ্জের বিরাব এলাকার চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মহান এই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দিপু বলেন, “রূপগঞ্জের প্রকৃত রূপকার ছিলেন মরহুম আব্দুল মতিন চৌধুরী। তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের মাধ্যমে রূপগঞ্জবাসীর অর্থনৈতিক ও সামাজিক জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। আজ যে উন্নয়ন, শিল্প-কারখানা ও অবকাঠামোগত পরিবর্তন আমরা দেখি, তার ভিত্তি রচনা করেছিলেন তিনিই। আমরা তাঁর আদর্শকে ধারণ করে রূপগঞ্জের মানুষের পাশে থাকতে চাই, তাঁদের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপি গণমানুষের দল। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আছি এবং এই নির্বাচনে জনগণের শক্তিকেই আমাদের মূল ভরসা হিসেবে গণ্য করছি। রূপগঞ্জের মানুষ গণতন্ত্রপ্রেমী—তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়। আমি বিশ্বাস করি, তারা এবারও ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দেবে।

তিনি আরও বলেন, আমরা রূপগঞ্জকে নতুনভাবে গড়তে চাই। শিল্পায়নের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় একটি সমন্বিত পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা রূপগঞ্জের যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে চাই, নারী সমাজকে স্বাবলম্বী করতে চাই, এবং স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধান দিতে চাই।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার বিকেল থেকে তিনি কাঞ্চন, গোলাকান্দাইল ও রূপসী এলাকায় বিভিন্ন দোকান, হাট-বাজার, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একজন যোগ্য, তরুণ ও পরিশ্রমী প্রার্থী। তিনি শুধু দলের নয়, রূপগঞ্জের সাধারণ মানুষেরও আস্থা অর্জন করেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে তার পাশে আছি, এবং ইনশাআল্লাহ রূপগঞ্জে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব।

এদিকে দিপুর নির্বাচনী প্রচারণার শুরুতেই স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা জানান, দীর্ঘদিন পর মাঠে নামায় দলে নতুন প্রাণ ফিরে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই রূপগঞ্জের সব ইউনিয়নে দিপুর প্রচার কার্যক্রম জোরদার করা হবে।

রূপগঞ্জের রাজনীতিতে নতুন সম্ভাবনা হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, তরুণ নেতৃত্ব, পরিষ্কার ভাবমূর্তি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগই হতে পারে তার সবচেয়ে বড় শক্তি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT