শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ

বিনোদন ডেস্ক | নিউজ-৩৬

বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নানা ভূমিকায় কাজ করছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুতে ছিলেন নৃত্যপরিচালক—হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফার থেকে পরিচালক, আর এখন সফল ইউটিউবার।

 এ পর্যন্ত ফারাহ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রথম দুটি ছিল ব্যবসাসফল, কিন্তু পরের দুটি—‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’—বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এতে প্রযোজকদের বড় আর্থিক ক্ষতি হয়।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, একসময় সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না, হাতে কাজও ছিল না। তখনই মাথায় আসে ইউটিউব চ্যানেল খোলার চিন্তা।
বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। তাঁর কনটেন্টে রান্না, হাস্যরসাত্মক আলাপচারিতা এবং তারকাদের বাড়ির দৃশ্য দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

ফারাহ খান জানান, “৩০০ কোটির সিনেমা বানিয়ে যত আয় করেছি, ইউটিউব থেকে তার চেয়েও বেশি আয় করি।”
যদিও সুনির্দিষ্ট অঙ্ক জানাননি, জানা গেছে—ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে তাঁর পারিশ্রমিক দাঁড়ায় ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে

আইভিএফ পদ্ধতিতে তিন সন্তানের মা ফারাহ—দিব্যা, অন্যা ও সিজার।
তিনি বলেন, “আমার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ওদের পড়াশোনার বিশাল খরচ আছে, তাই ইউটিউব কাজ শুরু করি।”

নিজের জীবনের দর্শন সম্পর্কে ফারাহ বলেন,আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। আমি মনে করি, খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমাকে আনন্দ দেয়, ভালো রাখে। আর ভালো লাগলে আমি ৮০ বছর পর্যন্তও কাজ করতে পারব।”

সূত্র: আনন্দবাজার ও আজকাল





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT