শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূতকরণে ক্ষতিপূরণ পাবেন শেয়ারহোল্ডাররা: বাংলাদেশ ব্যাংক

সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূতকরণে ক্ষতিপূরণ পাবেন শেয়ারহোল্ডাররা: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫:
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (বিআরও ২০২৫)-এর ধারা ৪০ অনুযায়ী, রেজল্যুশন প্রক্রিয়ায় লিকুইডেশনের তুলনায় বেশি ক্ষতি হলে সেই পার্থক্যের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে একটি স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান, যাকে রেজল্যুশন শেষে নিয়োগ করা হবে। সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে পারে।

বিআরও ২০২৫ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রণীত হয়েছে, যেখানে আইএমএফ, বিশ্বব্যাংক ও ওইসিডির সহায়তা নেওয়া হয়েছে। এ অধ্যাদেশে আমানতকারী ও শেয়ারহোল্ডারসহ দাবিদারদের অধিকার স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

‘ইকুয়েটর’ নামের আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে দেখা গেছে, রেজল্যুশন প্রক্রিয়াধীন ব্যাংকগুলোর নিট সম্পদমূল্য ঋণাত্মক। এ অবস্থায় ২৪ সেপ্টেম্বর ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (বিসিএমসি) সিদ্ধান্ত নেয়, একীভূত ব্যাংকগুলোর ক্ষতি শেয়ারহোল্ডারদের বহন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী, শেয়ারহোল্ডার, দায়ী ব্যক্তি, অতিরিক্ত টিয়ার ১ ও টিয়ার ২ মূলধনধারীসহ নির্দিষ্ট অংশীদারদের ওপর লোকসান আরোপের ক্ষমতা রাখে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT