বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
ফতুল্লায় সাংবাদিক নির্যাতন: ছাত্রদল নেতার বাবার হাতে তিন গণমাধ্যমকর্মী আহত

ফতুল্লায় সাংবাদিক নির্যাতন: ছাত্রদল নেতার বাবার হাতে তিন গণমাধ্যমকর্মী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার নেতৃত্বে হামলার শিকার হয়েছেন তিনজন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন জাগো নিউজের প্রতিবেদক আকাশ, স্টার নিউজের ক্যামেরাপার্সন মামুন আব্দুল্লাহ এবং স্থানীয় নিউজ নারায়ণগঞ্জের প্রতিবেদক আয়াজ রেজা।

পুলিশ ঘটনাস্থল থেকে হামলার মূল হোতা কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আটক করেছে। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা বলে জানা গেছে।

জাগো নিউজের প্রতিবেদক আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকার এক নারী অভিযোগ করেছিলেন, শাহাদাত হোসেন ও তার ছেলে রাব্বি তাদের জমি দখল করে রেখেছেন। ওই নারী বিষয়টি নিয়ে ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেন। এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য বুধবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যান সাংবাদিক আকাশ ও তার সহকর্মীরা।

তিনি বলেন, আমরা নারীর সঙ্গে কথা বলার সময় শাহাদাত তার লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। আমাদের লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলা হয়। পরে আমাদের একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। পরে পুলিশ গিয়ে আহত তিন সাংবাদিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পরপরই শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সাংবাদিক সমাজ হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT