বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
টাইফয়েড টিকাদান কর্মসূচিতে সাড়া

টাইফয়েড টিকাদান কর্মসূচিতে সাড়া

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ৩২ লাখ ৩৭ হাজারের বেশি শিশু, কিশোর ও কিশোরী টিকা নিয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে, ‘টিকাটি নিরাপদ ও কার্যকর। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত।’

কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ যৌথভাবে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার চালাচ্ছে।

তবে সামাজিক মাধ্যমে টিকা নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কিছু বিভ্রান্তিমূলক প্রচারও দেখা যাচ্ছে। অনেক অভিভাবক এখনো প্রশ্ন তুলছেন—‘বাচ্চার জন্য এখনই এই টিকা নেওয়া ঠিক হবে কি না’ কিংবা ‘পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না’। এসব উদ্বেগের কারণে অনেকেই সন্তানদের নিবন্ধন করাতে দ্বিধায় রয়েছেন বলে জানা গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড টিকার অভিজ্ঞতার কারণে অনেকের মনে টিকা নিয়ে অনাস্থা তৈরি হয়েছে, তবে টাইফয়েডের টিকা নিয়ে এমন উদ্বেগের কোনো কারণ নেই। তারা জানিয়েছেন, এই টিকা আন্তর্জাতিকভাবে অনুমোদিত, নিরাপদ এবং বাংলাদেশে ব্যাপকভাবে প্রয়োগের জন্য উপযুক্ত।

একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, “টাইফয়েড এখনো দেশে শিশুদের মধ্যে একটি বড় স্বাস্থ্যঝুঁকি। এই টিকা দিলে শিশুদের রোগপ্রবণতা অনেক কমে যাবে। অভিভাবকদের ভয় বা বিভ্রান্তিতে না পড়ে শিশুদের টিকা নিশ্চিত করা উচিত।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT