শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, নভেম্বর জুড়েই থাকতে পারে বৃষ্টির প্রভাব

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, নভেম্বর জুড়েই থাকতে পারে বৃষ্টির প্রভাব

নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার বিকেল থেকে রাজধানী ঢাকায় শুরু হওয়া অঝোর বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার এবং টাঙ্গাইলে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, “লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি।”

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও জলাবদ্ধতা দেখা দেয়। অফিস ফেরত মানুষ পড়েন চরম ভোগান্তিতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার থেকে দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

নভেম্বরের শুরুতেই বৃষ্টির এই ধারাবাহিকতা আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT