বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
প্যারোলে মুক্তি, স্ত্রীর জানাজায় অংশ নিলেন মতিউর রহমান মতি

প্যারোলে মুক্তি, স্ত্রীর জানাজায় অংশ নিলেন মতিউর রহমান মতি

নিজস্ব প্রতিবেদকঃ

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি পেয়ে তার স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) যোহরের নামাজের পর মতির স্ত্রী রোকেয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হয় তার সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানাজায় অংশ নিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন মতি। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন,আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর মধ্যে গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তার সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। তিনি সবসময় আমাকে আগলে রেখেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যদি জীবনে তিনি কারও সঙ্গে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান,মতিউর রহমান মতি কে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মুক্ত ছিলেন।”

মতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ৪৫টি মামলার আসামি, যার মধ্যে রয়েছে হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ। এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ছেলে বাবুই জামিনে মুক্তি পেলেও মতিউর রহমান মতি এখনও কারাভোগ করছেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT