বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী

সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী

নিজস্ব  প্রতিবেদক
গোপালগঞ্জ, শনিবার (১ নভেম্বর ২০২৫) :
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় দৈনিক নয়া দিগন্তআনন্দ টিভি-এর জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা সভাপতি এবং সময় টিভিদৈনিক ইনকিলাব-এর রিপোর্টার জয়ন্ত শিরালী সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত হন।

৭ সদস্যের এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এসকে এম মাহবুবুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক),সাজ্জাদ হোসেন (কোষাধ্যক্ষ),সবিবুর রহমান নিমাজ, শেখ জাবেরুল ইসলাম বাধন এবং মামুন রানা (নির্বাহী সদস্য)।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা এবং সূচনা বক্তব্য দেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শরিফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবনির্বাচিত সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকরা, তাদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশের আলো-এর মেহেদী হাসান, ভোরের ডাক-এর কাশিয়ানী প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান, বাসস প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন এবং আমার দেশ-এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রীতি ভোজের আয়োজন করা হয়।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT