রবিবার, ০৭ Jun ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে হাইমচর উপজেলায় নেমে আসে গভীর শোকের ছায়া।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন সুমন (৪২) গত মে মাসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ চিকিৎসা চলছিল বিএমইউতে।

প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি গত বছরের ১৭ অক্টোবর হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন এবং যোগদানের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ এশা তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এক শোকবার্তায় ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT