শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
নারায়ণগঞ্জে  কারা পাচ্ছেন এবারের ‘বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫

নারায়ণগঞ্জে  কারা পাচ্ছেন এবারের ‘বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫


নিজস্ব প্রতিবেদক , নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনে চলছে তুমুল গুঞ্জন—কারা পাচ্ছেন এবারের ‘বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫’। ঢাকা ভিত্তিক সাহিত্য পত্রিকা ‘বর্ণ সাহিত্যপত্র’ প্রতি বছরের মতো এবারও আগামী ডিসেম্বর মাসে আয়োজন করছে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান।

জানা গেছে, এবারও সংগঠনভিত্তিক এবং সংগঠনের বাইরের দুই ধারায়ই সম্মাননা দেওয়া হবে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মধ্য থেকে একাধিক আলোচিত মুখ মনোনীত হচ্ছেন এই বছরের জন্য।

জুরি বোর্ড সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের প্রায় শতাধিক গুণী ব্যক্তির নাম প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। তাঁদের সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হচ্ছে।

‘বর্ণ সাহিত্যপত্র’-এর সম্পাদক আবু রায়হান জানান,প্রায় ১০০ জনের নাম প্রস্তাবিত হয়েছে। ঢাকায় গঠিত জুরি বোর্ড সবার কাজ ও অবদান বিশ্লেষণ করে চূড়ান্ত নাম ঘোষণা করবে। তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের মানুষকে স্বীকৃতি দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, প্রতিবছরই নিয়মিতভাবে এই পদক প্রদান অব্যাহত থাকবে, যাতে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তরুণ প্রজন্ম আরও অনুপ্রাণিত হয়।

আয়োজকদের মতে, সময়ের পরিক্রমায় ‘বর্ণ সাহিত্য সম্মাননা’ এখন নারায়ণগঞ্জের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারে পরিণত হয়েছে—যেখানে এক মঞ্চে মিলিত হন প্রজন্মের পর প্রজন্মের সৃষ্টিশীল মানুষ, সাহিত্য ও সংস্কৃতির অবদানের স্বীকৃতি পেতে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT