শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাইনুদ্দিন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে কাঁচপুর ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, একটি ঢাকাগামী কাভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের ওপর উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে যায়। এসময় পেছনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী মাইনুদ্দিন মারা যান এবং আহত হন চালকসহ আরও একজন যাত্রী।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT