শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

রূপগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রূপসী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাবো পৌর শাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন ডা. নজরুল ইসলাম। দিনব্যাপী এ ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাইসহ নানা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন। উপস্থিত ছিলেন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এডভোকেট আয়নাল হক, ইসমাইল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাবো পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীন। তিনি বলেন,

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে আছে। অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। তাই আমাদের সংগঠন ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

 

তিনি আরও জানান,রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এর আগেও আমরা এ ধরনের সেবা দিয়েছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের সব ইউনিয়ন ও পৌরসভায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়া হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT