শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে। নির্বাচনের সময়ও সবার জন্য সমান সুযোগ থাকবে। লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনও আছে –স্বরাষ্ট্র উপদেষ্টা ।

তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।  অনেক অপরাধে অন্যের নামে সিমকার্ড ব্যবহৃত হয়। এজন্য এক ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১০ থেকে কমিয়ে ধীরে ধীরে ৫ বা ৭, পরে ২টিতে নামিয়ে আনা হবে,” জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সহিংসতা দমন এবং রেমিট্যান্স যোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে ও জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় অপরাধপ্রবণতা আগের চেয়ে কমেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদায়ন ও নিয়োগে কোনো অনিয়ম হচ্ছে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT