শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের প্রথম জানাজা সম্পন্ন

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের প্রথম জানাজা সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোববার (২৬ অক্টোবর) রাতে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মরদেহটি স্বজনদের হাতে হস্তান্তর করার পর আইলপাড়া এলাকায়  জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরিয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে। সেখানে সোমবার সকালেই তার দাফন সম্পন্ন হবে।

 

দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।

 

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT