বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় উচ্ছেদের পরই আবার দখল

রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় উচ্ছেদের পরই আবার দখল

 

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জঃ

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া অংশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
উচ্ছেদ অভিযানে ভুলতা-গাউছিয়া এলাকার সড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযান শেষ হতেই কিছু সময়ের মধ্যেই পুনরায় দখল শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন,ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় ২-৩ মাস পর পর উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু দখলদাররা আবার ফিরে আসে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটি স্থায়ীভাবে দখলমুক্ত করা সম্ভব নয়। হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবারই প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দখলদাররা আগের জায়গায় ফিরে আসে। এতে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

 





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT