শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে বিএনপির উদ্যোগে ইমাম সম্মেলন, সমাজে ন্যায় ও নৈতিকতার প্রতিষ্ঠায় ইমামদের সক্রিয় ভূমিকার আহ্বান

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে ইমাম সম্মেলন, সমাজে ন্যায় ও নৈতিকতার প্রতিষ্ঠায় ইমামদের সক্রিয় ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানার্থে এক বর্ণাঢ্য ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর মেহেরুননেছা ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে তারাবো পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরব হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ইমামরা সমাজের আয়না। সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করতে ইমামদের বিকল্প নেই। তারা উচ্চ আসনের মানুষ—যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইমামদের নির্ভীকভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন,ইমামরা শুধু নামাজের নেতৃত্ব দেন না; তারা ন্যায়, আদর্শ ও সত্যের দিকনির্দেশনা দেন। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অমূল্য।

অনুষ্ঠানে উপস্থিত ইমামরা সমাজে ধর্মীয় ও নৈতিক শৃঙ্খলা রক্ষায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অতিথিরা মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রশ্নের জবাব দেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT