শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
চ্যালেঞ্জ শিশুরা সমাজের বোঝা নয়: নারায়ণগঞ্জের ডিসি

চ্যালেঞ্জ শিশুরা সমাজের বোঝা নয়: নারায়ণগঞ্জের ডিসি

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।”

মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিসি আরো বলেন, “তারা একদিন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের আগ্রহের ক্ষেত্র অনুযায়ী কাজের সুযোগ দিতে পারি, তারা সেই ক্ষেত্রে ভালো করবে। প্রশাসন তাদের পাশে আছে।”

এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রতিবন্ধী শিশুদের ফুল, চকলেট ও মিষ্টি উপহার দেন। তাকে দেখে শিশুরা আনন্দে মেতে ওঠে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে, তারা প্রতিদিন কতটা কষ্ট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তা একমাত্র তারাই বুঝতে পারে। অনেক চ্যালেঞ্জ শিশুর মধ্যেই বিশেষ মেধা রয়েছে। আমাদের কাজ সেই মেধা বের করে আনা।”

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ, প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT