রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সমস্যা দূর করা হবে : কাজী মনির

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সমস্যা দূর করা হবে : কাজী মনির

 

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, শিক্ষা আজ বাণিজ্যিক হয়ে গেছে। এ অবস্থা পরিবর্তন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে।

তিনি বলেন, “জীবনের প্রতিটি স্তরে সংগ্রাম করে আমি আজকের এই জায়গায় এসেছি। আজ শিক্ষকদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের নেতা শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। আমরা চাই, আমাদের সন্তানরা সুশিক্ষা পাক, আর শিক্ষকরা যেন সম্মান ও মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করতে পারেন।”

কাজী মনিরুজ্জামান আরও বলেন, “শিক্ষক পেশা মহান পেশা। এখানে রাজনৈতিক পরিচয় নয়, পেশাগত দায়িত্বই সবচেয়ে বড় বিষয়। অতীতে শিক্ষকদের প্রতি অবিচার হয়েছে, বিএনপি সরকারে গেলে সেই বৈষম্য দূর করা হবে।”

গতকাল রূপগঞ্জ উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT