শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ বেড়ে চলছে

রূপগঞ্জে নির্মাণ বিলম্বে জনদুর্ভোগ বেড়ে চলছে

নিজস্ব প্রতিবেদকঃ

ডেমরা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কের দক্ষিণ নবগ্রাম থেকে মাঝিনা নদীর পাড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার নির্মাণ ধীরগতির কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে। পরশি-মুড়াপাড়া জিসি ভায়া রূপগঞ্জ সড়ক ১৪.২৭০ কিলোমিটার এবং ফজুরবাড়ি থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৪.৩৫০ কিলোমিটার লিংক রোডসহ মোট ১৮.৬২০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে।

এলাকাবাসী আলম হোসেন  বলছেন, মুশুরি, ফজুরবাড়ি থেকে রূপগঞ্জখেয়াঘাট ও হাবিবনগর এলাকায় সৃষ্ট গভীর গর্তে হাঁটু সমান পানি জমে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই হালকা যান উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। দক্ষিণ নবগ্রাম, মাইফরাসপাড়া, ইছাখালী, পাড়াগাঁও, বড়ালু, ডাক্তারখালী এলাকায় পাকা রাস্তার মাঝখানে কাদা-মাটির ছড়াছড়ি দেখা যাচ্ছে।

এলজিইডি’র এ প্রকল্পে ২৬ কিলোমিটার সড়কের ছয়টি কালভার্ট নির্মাণও ধীরগতিতে চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জমির জটিলতা, সড়কের মাঝখানে থাকা ৩০–৩২টি বৈদ্যুতিক খুঁটি, বিএনপি নেতাকর্মীদের জমির ক্ষতিপূরণ না দেওয়া এবং অতিবর্ষণের কারণে কাজ বিলম্বিত হচ্ছে।

সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় চারটি ইউড্রেন, ৪.৫০ কিলোমিটার বক্স ড্রেইন, দুইটি বক্স কালভার্ট এবং ১২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২০২৩ সালের ২৯ মে থেকে কাজ শুরু করেছে। প্রথমে ২০২৪ সালের মে মাসে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও জমির জটিলতা, অতিবর্ষণ ও অন্যান্য সমস্যার কারণে সময় বৃদ্ধি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরহীনতার কারণে সড়কের দুর্ভোগ দ্বিগুণ হয়ে গেছে। প্রতিনিয়তই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, নানা প্রতিকূলতার কারণে নির্মাণ কাজ ব্যাহত হলেও শিগগিরই দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক মাসের মধ্যে সড়ক নির্মাণ সম্পূর্ণ হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT