সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
নারী উদ্যোক্তা তনিকে নিয়ে মানহানির অভিযোগে গ্রেপ্তার আকাশ নিবিড় কারাগারে

নারী উদ্যোক্তা তনিকে নিয়ে মানহানির অভিযোগে গ্রেপ্তার আকাশ নিবিড় কারাগারে

বিনোদন ডেস্ক :

নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আকাশ নিবিড়কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে আকাশকে আদালতে হাজির করে বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. এমদাদুল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আকাশসহ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে তনিকে নিয়ে অসত্য, অশ্লীল এবং মানহানিকর ভিডিও ও পোস্ট প্রচার করে আসছিলেন। ‘মৌ সুলতানা’ নামে একটি ফেসবুক আইডি থেকে তনি ও তার পরিবারকে নিয়ে প্রথম ভিডিওটি ছড়ানো হয় বলে অভিযোগে বলা হয়। এরপর ধারাবাহিকভাবে তনি এবং তার মৃত স্বামী সাদাদ রহমানকে নিয়ে বিভিন্ন বানোয়াট তথ্য ভিডিও আকারে প্রকাশ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা তনি ও তার স্বামীর বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সেটিকে ‘খাঁটি’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এমনকি তার সন্তানের জন্ম নিয়েও অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে একটি ভিডিও ভাইরাল করার চেষ্টা করা হয়।

ঘটনার পর গত ২১ নভেম্বর ভুক্তভোগী রোবাইয়াত ফাতিমা তনি বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত এগিয়ে চলেছে বলে জানিয়েছে পুলিশ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT