মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
রূপগঞ্জে তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রূপগঞ্জে তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক মো. হোসেন (২২) কুমিল্লার হোমনা থানার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক হোসেন। সন্ধ্যায় শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানালে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে শিক্ষক হোসেনকে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী জানতে পারেন, গত দুই মাসে আরও দুই শিক্ষার্থীকে একইভাবে বলাৎকার করেছেন ওই শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা শিক্ষক হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT