শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল
রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা  দিবস ও  ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। বিএনপি নেতা মশিউর রহমান টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মোশারফ  হোসেন মোল্যা,

সহ-সভাপতি রফিক উদ্দিন, রাসেল ভুইয়া, অ্যাডভোকেট আলম খান ,আবু কালাম,বাতেন,হাবিব,হাসেম, জাহাঙ্গীর হোসেন ও শরীফ মিয়াসহ আরো অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের ইউনিয়ন সভাপতি শাহিদা বেগম, শিবলী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করতে এবং একটি উন্নত রূপগঞ্জ গড়ে তুলতে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও জানান, এমপি দিপু ভুঁইয়ার হস্তক্ষেপে এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং সেমাই-জর্দা খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।#2*





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT