মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই নারায়ণগঞ্জে মনোনয়ন জমা শেষ: পাঁচ আসনে ৫৭ প্রার্থী
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সমর্থনে সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল নামে। রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ভুলতা আল্লাহর দান আড়তের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ,

দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমদ টুটুল, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা হাজী সেলিম, আব্দুর রফিক, হাবিবুর রহমান বাবুল, জিন্নাত হোসেন,মোশারফ মোল্লা, সালাউদ্দিন মোল্লা, মানসুর মিয়া, শামীম ভূঁইয়া, আবু মোঃ মাসুম,মশিউর রহমান টিপু, মজিবুর মোল্লা,রাসেল ভূঁইয়া,সুজন, মিজান।

এ সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কোনো স্থান থাকবে না। অবৈধ গ্যাস লাইনগুলোকে বৈধ করার উদ্যোগ নেওয়া হবে। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন নির্ভয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে—সে পরিবেশ আমরা গড়ে তুলবো। অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। রূপগঞ্জকে একটি শান্ত, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।
সভা শেষে বিশাল মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কের বলাইখাঁ, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট ও মাহনা এলাকা প্রদক্ষিণ করে সুবর্ণগ্রাম পার্কের গেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT