রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ
পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন

পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের পূর্বাচল উত্তর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল দক্ষিণ নামে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত নগরায়ণ ও ভবিষ্যৎ জনবসতির কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়নসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে নতুন এই দুটি থানা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।
পরে দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন থানা গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, গাজীপুর ও নারায়ণগঞ্জ অংশের পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এসব এলাকায় প্লট বিক্রি করেছে। ফলে অদূর ভবিষ্যতে এখানে দ্রুত বসতি গড়ে উঠবে এবং জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এই বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনাকে কার্যকর করতে গাজীপুরের পূর্বাচল উত্তর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল দক্ষিণ নামে দুটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন থানা চালু হলে পূর্বাচল কেন্দ্রিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানও উন্নত হবে। বিশেষ করে নতুন শহর প্রকল্পকে ঘিরে বাড়তে থাকা জনচাপ ও প্রশাসনিক চাহিদা মোকাবিলায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT