বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ
ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা: কথিত নেতা কারাগারে

ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা: কথিত নেতা কারাগারে

ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা: কথিত বিএনপি নেতা শাহাদাত কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা (নং-০৯) দায়ের করেন।

মামলায় শাহাদাত ও সায়েদাবাদী শহীদসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। হামলায় আহত হয়েছেন জাগো নিউজের প্রতিনিধি আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন। সাংবাদিকরা জানান, জমি দখল সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে তাদের মারধর করে আটকে রাখা হয় এবং ক্যামেরা-মোবাইল ভাঙচুর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT