বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ
রূপগঞ্জে মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা

রূপগঞ্জে মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র রেদোয়ান হোসেনকে চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত ২৫অক্টোবর শনিবার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কলেজ ছাত্র রেদোয়ান হোসেন গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে মধুখালী পশ্চিমপাড়া দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত, পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করে। পরে মোবাইল ফোনে রেদোয়ানের পিতা আক্তার হোসেনের কাছে দুর্বৃত্তরা ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কলেজ ছাত্রের পিতা আক্তার হোসেন টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা রেদোয়ান হোসেনের ডান চোখ ছুরি দিয়ে উপড়ে ফেলে। একপর্যায়ে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT