সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা

রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়ার মনোনয়নপত্র জমা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম–এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মিয়া, মোশারফ হোসেন মোল্যা,শামীম ভূইয়া, মশিউর রহমান টিপু, আলমগীর হোসেন টিটু, মাহবুবুর রহমান, মজিবুর রহমান ভূইয়া, আবু মোহাম্মদ মাসুম, সানাউল্লাহ মান্নান সানিসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিপুল ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে সংসদে যাবে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবাই যেন দোয়া করেন, যাতে তিনি আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT