সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
চুদ লিং পং’ মন্তব্য নিয়ে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

চুদ লিং পং’ মন্তব্য নিয়ে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

 

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে করা একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তারাবো পৌরসভার বরাব ছাপড়া মসজিদ এলাকার আল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। বিষয়টি উল্লেখ করে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম আপত্তিকর শব্দ ‘চুদ লিং পং’ লিখে মন্তব্য করেন। এ নিয়ে সাকিবুল ও মাহিমের মধ্যে রাত ১১টার দিকে কথাকাটাকাটি হয়।

পরবর্তীতে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং আরও চারজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের পাঁচজনের মতো আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা নেওয়া হবে।”

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT