সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
রাজশাহীতে আটা, চিনি, কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

রাজশাহীতে আটা, চিনি, কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। কোনো আখ বা খেজুরের রস ছাড়াই আটা, চিনি, কাপড়ের রঙ, চুন, হাইড্রোজ ও গ্যাস পাউডার ব্যবহার করে তৈরি হচ্ছিল তথাকথিত আখ ও খেজুরের গুড়।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও কেমিক্যাল জব্দ করা হয়। রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন কারখানা মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। পর্যায়ক্রমে আরও কারখানায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, কড়াইয়ে চিনি–গুঁড়া মিশিয়ে গুড়ের আকৃতি তৈরি করা হচ্ছে। স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন এলাকায় এসব ভেজাল গুড় সরবরাহ করা হতো।
কারখানা মালিক নানটু মিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী মোসা. লাকি স্বীকার করেন—“গুড়ে কোনো রস নেই, সবই চিনি আর রঙ–কেমিক্যাল দিয়ে বানানো।”

র‍্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান জানান, কারখানাগুলোতে প্রায় এক টনের মতো ভেজাল গুড় মজুত ছিল, যা ধ্বংস করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সতর্ক করে বলেন, রাসায়নিক মিশ্রিত এসব গুড় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে—দীর্ঘমেয়াদে ক্যান্সার পর্যন্ত হতে পারে, শিশুদের ক্ষতি সবচেয়ে বেশি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT