সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি, আহত-৪, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের উদ্বেগ

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি, আহত-৪, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের উদ্বেগ

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে পূর্বাচল উপশহরসংলগ্ন এলাকায় কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়িতে হামলা চালিয়ে অস্ত্র ঠেকিয়ে তিনটি গরু ও একটি খাসি লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে চারজনকে ধারালো অস্ত্রে কোপায় তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুইটি পিকআপ ভ্যানে করে ৭–৮ জনের সশস্ত্র ডাকাতদল রামদা, লোহার রড, ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। মোতালিব মিয়া ঘর থেকে বের হলে তাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে গরু ও খাসি পিকআপে তুলে নেয়। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতরা হলেন—কৃষক আব্দুল মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (৪৫) এবং গৃহবধূ ফাতেমা আক্তার (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে রূপগঞ্জের কাঞ্চন ও পূবেরগাঁওসহ অন্তত চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনার কারণে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, রূপগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে, যা নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT