সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূর্বাচল উত্তর ও দক্ষিণ নামে রূপগঞ্জ – গাজীপুর  দুটি নতুন থানা অনুমোদন পূর্বাচলে প্রশাসনিক নতুন দিগন্ত: রূপগঞ্জকে ঘিরে থানা অনুমোদনে বাড়ছে নাগরিক প্রত্যাশা হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন খুন-গণপিটুনি আর মাদকবিরোধী অভিযানে উত্তাল নারায়ণগঞ্জ হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শৈত্যপ্রবাহে কাঁপছে রূপগঞ্জ: খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ ২০২৫-এর শেষে দাঁড়িয়ে ২০২৬: আমরা কেমন বাংলাদেশ চাই
বিএনপির প্রার্থী চূড়ান্ত, বাদ পড়লেন রুমিন ফারহানা-দুদু-সোহেলসহ হেভিওয়েটরা

বিএনপির প্রার্থী চূড়ান্ত, বাদ পড়লেন রুমিন ফারহানা-দুদু-সোহেলসহ হেভিওয়েটরা

 

নিজস্ব প্রতিবেদক ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সম্ভাব্য এই প্রার্থী তালিকায় দেখা যায়নি দলের একাধিক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে। “আমরা জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার ফেরাতে নির্বাচন করছি”—বলেন ফখরুল।

ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় দলের একাধিক সিনিয়র নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তালিকায় বাদ পড়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইসহ অনেকে।

অন্যদিকে, দীর্ঘদিন পর রাজনীতির মাঠে ফিরছেন দলের কিছু শীর্ষ ও অভিজ্ঞ নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম পিন্টু, আলী আসগর লবি, ওসমান ফারুক, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ইসরাত সুলতানা ইলেন ভুট্টুসহ অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, এটি এখনো সম্ভাব্য তালিকা। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। একাধিক জেলা কমিটি থেকে আরও প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা সেল।

বিশ্লেষকরা বলছেন, এবার বিএনপি তরুণ ও কর্মীভিত্তিক প্রার্থীকে অগ্রাধিকার দিচ্ছে। এতে একদিকে নতুন নেতৃত্ব তৈরি হবে, অন্যদিকে তৃণমূলের সঙ্গে সম্পর্কও মজবুত হবে বলে আশা করছে দলটি।

দলটির এক শীর্ষ নেতা বলেন, এবারের নির্বাচন বিএনপির জন্য টার্নিং পয়েন্ট। আমরা এমন প্রার্থী দিচ্ছি, যারা মাঠে ভোটারদের সঙ্গে থাকবে, শুধু পদবি নিয়ে নয়।

#News36HD #Viral





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT