নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোববার (২৬ অক্টোবর) রাতে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মরদেহটি স্বজনদের হাতে হস্তান্তর করার পর আইলপাড়া এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরিয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে। সেখানে সোমবার সকালেই তার দাফন সম্পন্ন হবে।
দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া